জিপিএ-৫ পেলেই টেলিটকের ‘আগামী’ সিমে প্রথম রিচার্জে মিলবে ৫ জিবি ডাটা, ১০০ মিনিট ও ১০০ এসএমএস
টেলিটক আগামী সিমের বিশেষ অফার
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাসহ ‘আগামী’ সিম অফার চালু রেখেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। মাত্র ১০০ টাকায় এই সিম সংগ্রহ করা যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, সিমটি কেনার পর প্রথম ১০০ টাকা রিচার্জেই ৩০ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট, ১০০ মিনিট টকটাইম এবং ১০০টি এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
টেলিটকের তথ্য অনুযায়ী, সিমের মূল্য ১০০ টাকা হলেও এই অর্থ গ্রাহকের মূল অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে যোগ হবে। ফলে সিম কেনার টাকা আলাদাভাবে কেটে নেওয়া হবে না। প্রথম রিচার্জের বোনাস অফারটি একবারই উপভোগ করা যাবে।
এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি রিচার্জ অফারও রাখা হয়েছে। ২৫ টাকা রিচার্জ করলে তিন দিনের জন্য ২৫ মিনিট অন-নেট টকটাইম, ২৫টি এসএমএস এবং ৫০ এমবি ইন্টারনেট পাওয়া যাবে। এই অফার প্রতি সাত দিনে একবার গ্রহণ করা যাবে।
কলরেট নির্ধারণ করা হয়েছে প্রতি মিনিট ৬৩ পয়সা। এতে ১০ সেকেন্ড পালস সুবিধাও থাকবে।
আগামী সিম ব্যবহারকারীদের জন্য কয়েকটি সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্যাকও চালু রয়েছে। ২২ টাকায় ৭ দিনের জন্য ১ জিবি, ৫৫ টাকায় ১০ দিনের জন্য ৩ জিবি, ৮১ টাকায় ৩০ দিনের জন্য ২ জিবি এবং ১৭৭ টাকায় ৩০ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এই বিশেষ সিম শুধুমাত্র অনলাইন নিবন্ধনের মাধ্যমে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। নিবন্ধনের জন্য যেকোনো টেলিটক নম্বর থেকে AGAMI <SSCBoard> <SSCRoll> <SSCYear> <ContactNo> লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আবেদন যাচাই শেষে নির্ধারিত প্রক্রিয়ায় শিক্ষার্থীরা সিম সংগ্রহ করতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে ইন্টারনেট ও যোগাযোগসেবা নিশ্চিত করতে টেলিটক দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিশেষ অফার দিয়ে আসছে। ‘আগামী’ সিমও সেই উদ্যোগের অংশ, যা জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের জন্য আরও সাশ্রয়ী মূল্যে ডাটা ও কল সুবিধা নিশ্চিত করবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
