ধামইরহাটে আলমপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে ইউএনও, সেবার মান বাড়ানোর নির্দেশ

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
ধামইরহাটে আলমপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে ইউএনও, সেবার মান বাড়ানোর নির্দেশ

নওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও কাজী তাহমিনা আক্তার।

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা আক্তার।

পরিদর্শনকালে ইউএনও স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, সেবার পরিবেশ ও কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যকেন্দ্রের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত পান। পরে তিনি তাদের দায়িত্বশীলতার সঙ্গে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আন্তরিকতা, সময়ানুবর্তিতা ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বাস্থ্যকেন্দ্র থেকে মানসম্মত সেবা পান, সে বিষয়ে সবাইকে আরও সচেতন হয়ে দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page