রাণীনগরে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ব্যক্তিগত অর্থায়নে গরু দিলেন এমপি রেজু
নওগাঁর রাণীনগরে অসচ্ছল পরিবারের হাতে গরু তুলে দেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
নওগাঁর রাণীনগরে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত এক পরিবারে গরু বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর নিজস্ব অর্থায়নে এই গরু বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু উপস্থিত থেকে ঐ পরিবারের হাতে গরু তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই এলাকায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
