রাণীনগরে মাদক সেবনের দায়ে কিশোরের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
রাণীনগরে মাদক সেবনের দায়ে কিশোরের ৩ মাসের কারাদণ্ড

রাণীনগরে মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক কিশোরকে কারাদণ্ড দিয়েছেন।

নওগাঁর রাণীনগরে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে মো. হৃদয় (১৯) নামে এক কিশোরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন এই আদেশ দেন।

​দণ্ডপ্রাপ্ত মো. হৃদয় উপজেলার লোহাচূড়া গ্রামের মো. আইয়ুব শেখের ছেলে।

​আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার লোহাচূড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে হৃদয়কে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন সাজা পরোয়ানায় স্বাক্ষর করে আসামিকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

​উপজেলায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page