আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ঈদযাত্রায় ১০ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে, কোন রুটে চলবে জেনে নিন

ঈদযাত্রায় ১০ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে এবার ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীচাপ বেশি থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে এসব বিশেষ ট্রেন চলবে। এর মাধ্যমে ঈদযাত্রার ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- ট্রেনে ভ্রমণে এখন এনআইডি কার্ড বাধ্যতামূলক (নতুন নির্দেশনা)

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন। চাঁদপুর ঈদ স্পেশাল-১ প্রতিদিন বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন চাঁদপুর ঈদ স্পেশাল-২ বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

এছাড়া ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে তিস্তা ঈদ স্পেশাল ট্রেন। তিস্তা স্পেশাল-৩ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। অপরদিকে তিস্তা স্পেশাল-৪ বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

শোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

একইভাবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

অন্যদিকে জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন। পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ সকাল ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে দিবাগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ সকাল সোয়া ৮টায় পার্বতীপুর থেকে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

রেলওয়ে জানিয়েছে, আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ চলাচল করবে। ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত এসব ট্রেন চলবে। তবে ঈদের তারিখ পরিবর্তন হলে সময়সূচিতেও সামান্য পরিবর্তন আসতে পারে।

এদিকে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ট্রেন ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে এবং ঈদের পরও আরও তিন দিন পরিচালিত হবে। অন্যদিকে শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেনগুলো শুধুমাত্র ঈদের দিন চলবে।

স্পেশাল ট্রেন রুট ছাড়ার সময় পৌঁছানোর সময় চলাচলের সময়
চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম → চাঁদপুর বেলা ৩:৩০ রাত ৮:২০ ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর ৩ দিন
চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর → চট্টগ্রাম বিকেল ৪:০০ রাত ৮:৫০ ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর ৩ দিন
তিস্তা ঈদ স্পেশাল-৩ ঢাকা → দেওয়ানগঞ্জ সকাল ৯:৩০ বিকেল ৪:১০ ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর ৩ দিন
তিস্তা ঈদ স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ → ঢাকা বিকেল ৪:৩০ রাত ১১:২০ ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর ৩ দিন
শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার → কিশোরগঞ্জ সকাল ৬:০০ সকাল ৮:০০ শুধুমাত্র ঈদের দিন
শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ → ভৈরববাজার দুপুর ১২:০০ দুপুর ২:০০ শুধুমাত্র ঈদের দিন
শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ → কিশোরগঞ্জ ভোর ৫:৪৫ সকাল ৮:৩০ শুধুমাত্র ঈদের দিন
শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ কিশোরগঞ্জ → ময়মনসিংহ দুপুর ১২:০০ বিকেল ৩:০০ শুধুমাত্র ঈদের দিন
পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর → পার্বতীপুর সকাল ৭:০০ দিবাগত রাত ২:০০ ২৪ মে থেকে ২৬ মে এবং ঈদের পর ৩ দিন
পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর → জয়দেবপুর সকাল ৮:১৫ দুপুর ২:২০ ২৪ মে থেকে ২৬ মে এবং ঈদের পর ৩ দিন

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ট্রেনের পাশাপাশি নিরাপত্তা ও টিকিট ব্যবস্থাপনাও জোরদার করা হবে। যাতে যাত্রীরা নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের সুযোগ পান।

সূত্র: বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন-অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম(আপডেট)

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার হিসেবে আমি 'টেক বাংলা নিউজ' (ssitbari.com)-এ নিয়মিত বিভিন্ন তথ্যভিত্তিক ও আপডেটেড কনটেন্ট প্রকাশ করি। প্রযুক্তি, মোবাইল, গ্যাজেটসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয় সহজ ও বোধগম্য ভাষায় পাঠকদের কাছে তুলে ধরা আমার লক্ষ্য। নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও উপকারী টিপসের মাধ্যমে পাঠকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now