রেশম উন্নয়ন বোর্ডে ১৬৭ জনের নিয়োগ, আবেদন ২১ জুলাই পর্যন্ত
রেশম উন্নয়ন বোর্ডে ১৬৭ জনের নিয়োগ, আবেদন ২১ জুলাই পর্যন্ত
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ১৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত।
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠান: বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড
মোট পদসংখ্যা: ১৬৭
পদের নাম ও পদসংখ্যা:
- সহকারী হিসাবরক্ষক – ৫
- টেকনিক্যাল সুপারভাইজার – ৯৬
- ড্রাফটসম্যান – ১
- অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর – ১৮
- এক্সপার্ট উইভার – ৪
- অফিস সহায়ক – ৪৩
বেতন: ৮,২৫০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা (পদভেদে)
বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর
আবেদনের নিয়ম—
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি—
১ থেকে ৫ নম্বর পদ: ১১২ টাকা (ভ্যাট ও সার্ভিস চার্জসহ); ৬ নম্বর পদ: ৫৬ টাকা (ভ্যাট ও সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা—
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২২ জুন ২০২৬
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬
*বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array