প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ জনের চাকরি, আবেদন ৫ জুলাই পর্যন্ত

reporter
চাকরি ও ক্যারিয়ার ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ জনের চাকরি, আবেদন ৫ জুলাই পর্যন্ত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ জনের চাকরি, আবেদন ৫ জুলাই পর্যন্ত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ২৪টি পদে ১১১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধীক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নকশাকার, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, কাউন্টার ক্লার্ক, ট্রেসার, বুক বাইন্ডার, ডেসপাচ রাইডার, ফটোকপি অপারেটর, অফিস সহায়ক, বাবুর্চি, সহকারী বাবুর্চি, মেস ওয়েটার, নিরাপত্তাপ্রহরী, মালি ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে জনবল নেওয়া হবে।

পদসংখ্যা
মোট ২৪টি পদে ১১১ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩৩ জন এবং অফিস সহায়ক পদে ২৩ জন নিয়োগ পাবেন। এছাড়া কম্পিউটার অপারেটর পদে মোট ১৬ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদভেদে এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য কম্পিউটার পরিচালনা, টাইপিং ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা প্রয়োজন।

বয়স
১৫ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন পাবেন। পদভেদে মাসিক বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

আবেদনের নিয়ম—
আগ্রহী প্রার্থীরা https://dcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি—
১ থেকে ১৩ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)

১৪ থেকে ২৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

আবেদনের সময়সীমা—
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ জুন ২০২৬, সকাল ১০টা;

আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৫.০০টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন