এনসিপির আবদুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
হলফনামা জালিয়াতির অভিযোগে এমপি পদ বাতিল চেয়ে আবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয় বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল।
তিনি জানান, হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেছেন।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটের শুনানি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
এ বিষয়ে রিটকারী পক্ষের অভিযোগ, নির্বাচনী হলফনামায় অনিয়ম হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো আদালতের কোনো সিদ্ধান্ত আসেনি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
