মান্দায় মেধাবীদের জন্য ভার্কের উদ্যোগ, মিলল শিক্ষাবৃত্তি

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
মান্দায় মেধাবীদের জন্য ভার্কের উদ্যোগ, মিলল শিক্ষাবৃত্তি

মান্দায় ৩২ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সাধারণ শিক্ষা ও উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। ভার্কের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ৩৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা এবং ২৮ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩৬ হাজার টাকার সাধারণ শিক্ষা বৃত্তি দেওয়া হয়। সব মিলিয়ে ৩২ শিক্ষার্থীর মধ্যে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার বৃত্তি বিতরণ করা হয়।

ভার্কের মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনুপম কুমার দেবনাথ।

অনুষ্ঠানে ভার্কের শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, হিজবুল ইসলাম, সামসুজ্জোহা ও ইকবাল হোসেন বক্তব্য দেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সৈকত পাল ও জান্নাতুন ফেরদৌস।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা অব্যাহত রাখতে তাঁরা ভার্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এবং ভার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page