চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: দুইজনকে ৬ মাসের কারাদণ্ড
চুনারুঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৬: চুনারুঘাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গালিব চৌধুরীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় টেকারঘাট এলাকার মোঃ সজিব মিয়া (পিতা: আব্দুল মালেক) এবং গোবরখলা এলাকার মোঃ মিজানুর রহমান মামুন (৩৬) (পিতা: মোঃ আক্তার মিয়া)-কে পৃথকভাবে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
