চট্টগ্রামসহ ৫ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
চট্টগ্রামসহ ৫ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী

বন্যায় স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে।

সাম্প্রতিক বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

এর আগে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুলাই থেকে পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত পরীক্ষার সূচি শেষ হওয়ার পর আলাদা সময়সূচির মাধ্যমে নেওয়া হবে।

এই সিদ্ধান্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page