বীর মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির আবেদনের সময়সীমা ঘোষণা, শেষ দিন ৭ অক্টোবর

প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
বীর মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির আবেদনের সময়সীমা ঘোষণা, শেষ দিন ৭ অক্টোবর

বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় গেজেটভুক্তির জন্য নতুন আবেদন গ্রহণের সময়সীমা ঘোষণা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের পর বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির নতুন আবেদন আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের পর আর গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি স্মারক নম্বর ৪৮.০০.০০০.০০০.০০৪.৯৯.১৭০.২৩-২৬৬-এর অধীনে প্রকাশ করা হয়েছে।

ফলে যারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের নাম তালিকাভুক্ত বা গেজেটভুক্ত করতে আবেদন করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন জমা দিতে হবে। ৭ অক্টোবরের পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের অফিসিয়াল Facebook Page