কর্মচারী কল্যাণ বোর্ডে ৫৬ পদে নিয়োগ
কর্মচারী কল্যাণ বোর্ডে ৫৬ পদে নিয়োগ
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম থেকে ১৬তম গ্রেডভুক্ত বিভিন্ন পদে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
| ক্র. | পদের নাম | পদসংখ্যা | গ্রেড | বেতন স্কেল (টাকা) |
|---|---|---|---|---|
| ১ | সহকারী পরিচালক | ৩ | গ্রেড-৯ | ২২,০০০-৫৩,০৬০ |
| ২ | সহকারী প্রোগ্রামার | ১ | গ্রেড-৯ | ২২,০০০-৫৩,০৬০ |
| ৩ | সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার | ১ | গ্রেড-৯ | ২২,০০০-৫৩,০৬০ |
| ৪ | পরিবহন কর্মকর্তা | ১ | গ্রেড-১০ | ১৬,০০০-৩৮,৬৪০ |
| ৫ | হিসাবরক্ষক | ১ | গ্রেড-১০ | ১৬,০০০-৩৮,৬৪০ |
| ৬ | কম্পিউটার অপারেটর | ৯ | গ্রেড-১৩ | ১১,০০০-২৬,৫৯০ |
| ৭ | ক্যাশিয়ার | ৯ | গ্রেড-১৩ | ১১,০০০-২৬,৫৯০ |
| ৮ | ক্যাশিয়ার | ১ | গ্রেড-১৪ | ১০,২০০-২৪,৬৮০ |
| ৯ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৯ | গ্রেড-১৬ | ৯,৩০০-২২,৪৯০ |
| ১০ | ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর | ৯ | গ্রেড-১৬ | ৯,৩০০-২২,৪৯০ |
| ১১ | গাড়িচালক | ২ | গ্রেড-১৬ | ৯,৩০০-২২,৪৯০ |
বয়সসীমা
১৫ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা https://bkkb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি
১ থেকে ৫ নম্বর পদ: ২২৩ টাকা (ভ্যাট ও সার্ভিস চার্জসহ)।
৬ থেকে ১১ নম্বর পদ: ১১২ টাকা (ভ্যাট ও সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ জুন ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ জুলাই ২০২৬, বিকেল ৪টা।
নির্দেশনা
২৯ মে ২০২৩ এবং ৭ মে ২০২৪ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত দেখুন https://url-shortener.me/N9II এই ঠিকানায়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array