বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে নিয়োগ, ১৯ জুলাই পর্যন্ত আবেদন
এসএসসি পাস প্রার্থীদের জন্য আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে সিপাহি পদে নিয়োগ চলছে।
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে (পুরুষ) ‘সিপাহি’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।
ওজন সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি হতে হবে।
বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে যথাক্রমে ৩০ ও ৩২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।
বৈবাহিক অবস্থা
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
বয়সসীমা
১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
অনলাইনে রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) এই https://ansarvdp.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুলাই, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
