যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে কেশাইলে মিনিবার ফুটবল টুর্নামেন্ট
কেশাইল চকরুকুনপুর দিগন্ত সংঘের মিনিবার ফুটবল টুর্নামেন্ট
নওগাঁর কেশাইলে কেশাইল চকরুকুনপুর দিগন্ত সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কেশাইল নূরানী দাখিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আবু আশিকের সভাপতিত্বে এবং কেশাইল চকরুকুনপুর দিগন্ত সংঘের সাধারণ সম্পাদক মো. বারিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউন নবী স্যান্ডো। তিনি বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।
তারা বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
