বিটিসিএলের আলাপ ক্লাউড আইপি-পিবিএক্স সেবায় নতুন দুই প্যাকেজ

প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
বিটিসিএলের আলাপ ক্লাউড আইপি-পিবিএক্স সেবায় নতুন দুই প্যাকেজ

আলাপ ক্লাউড আইপি-পিবিএক্স সেবায় নতুন প্যাকেজ

ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ‘আলাপ ক্লাউড আইপি-পিবিএক্স’ সেবায় যুক্ত হয়েছে নতুন দুটি প্যাকেজ। নতুন প্যাকেজ দুটি হলো— Starter এবং Economy।

আলাপ ক্লাউড আইপি-পিবিএক্স (Cloud IPPBX) হলো একটি ক্লাউডভিত্তিক টেলিফোনি সিস্টেম, যা ইন্টারনেটের মাধ্যমে আইপি (Internet Protocol) প্রযুক্তি ব্যবহার করে PBX (Private Branch Exchange) সুবিধা প্রদান করে।

এই সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আলাদা PBX যন্ত্রপাতি ছাড়াই কম খরচে অভ্যন্তরীণ কল যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারবে।

আলাপ ক্লাউড আইপি-পিবিএক্স সেবার সুবিধা

বিটিসিএলের তথ্য অনুযায়ী, এই সেবার অন্যতম সুবিধাগুলো হলো—

  • কম খরচে সেটআপ: আলাদা PBX যন্ত্রপাতির প্রয়োজন নেই।
  • ক্লাউডভিত্তিক পরিচালনা: দূর থেকে সহজে নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করা যায়।
  • সহজে সম্প্রসারণযোগ্য: প্রয়োজন অনুযায়ী নতুন এক্সটেনশন বা ব্যবহারকারী যুক্ত করা যায়।
  • নিরাপত্তা ও ব্যাকআপ সুবিধা: ক্লাউডভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা ও ডেটা ব্যাকআপ সুবিধা পাওয়া যায়।

যেসব প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে

আলাপ ক্লাউড আইপি-পিবিএক্স সেবা ব্যবহার করতে পারবে—

  • ব্যাংক ও কর্পোরেট অফিস
  • কল সেন্টার
  • স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়
  • অভ্যন্তরীণ কল যোগাযোগ প্রয়োজন এমন যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান

মাসিক ২৫০ টাকা থেকে সেবা

বিটিসিএল জানিয়েছে, আলাপ ক্লাউডে রয়েছে প্যাকেজভিত্তিক সেবা। এর মাসিক খরচ শুরু হচ্ছে ২৫০ টাকা থেকে। তবে সংশ্লিষ্ট কলরেট ও অন্যান্য শর্ত প্রযোজ্য হবে। এ ছাড়া নির্ধারিত ভ্যাটও প্রযোজ্য।

আগ্রহীরা বিস্তারিত জানতে পারবেন আলাপ ক্লাউডের ওয়েবসাইটে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page