আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কাহালুর বিভিন্ন এলাকায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়ার কাহালু উপজেলায় শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাহালুর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page