বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন (এসভিপি-এসইভিপি)’ পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
আরও পড়ুন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ২৮০ পদে নিয়োগ
পদের নাম: হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন (এসভিপি-এসইভিপি)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
যোগ্যতা: আবেদনকারীদের ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, ব্যবসায়িক ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে দক্ষতা থাকতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুবিধা: নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন পাবেন। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন শুরু: ২ জুন ২০২৬
আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র: যুগান্তর
আরও পড়ুন- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন ১১ জুলাই পর্যন্ত








