স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ২৮০ পদে নিয়োগ

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক’ পদে মোট ২৮০ জন জনবল নিয়োগ দেবে। মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অফিস সহায়ক’ পদে মোট ২৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি সরকারি চাকরির ২০তম গ্রেডভুক্ত একটি পদ।

আরও পড়ুন- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন ১১ জুলাই পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এসএসসি পাস চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেলের ২০তম গ্রেড অনুযায়ী মাসিক ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়া সরকারি চাকরির প্রচলিত অন্যান্য ভাতা ও সুবিধাও প্রযোজ্য হবে।

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বয়স যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। তাই আবেদনপত্র পূরণের সময় সঠিক তথ্য প্রদান করতে হবে।

আবেদন ফি

প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম
প্রার্থীকে এই লিংকে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ জুন ২০২৬, সকাল ১০:০০টা।

আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ৮ আগামী জুলাই ২০২৬, বিকেল ০৪:০০টা পর্যন্ত।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩২ পদে নিয়োগ, আবেদন ৩০ জুন পর্যন্ত

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

শিক্ষা ও চাকরি বিষয়ক প্রতিবেদক

আমি শিক্ষা, চাকরি, ক্যারিয়ার ও সমসাময়িক উন্নয়নমূলক বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন লিখি। তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব কনটেন্ট তৈরির মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সচেতন পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। শিক্ষা নীতি, ভর্তি, পরীক্ষা, ফলাফল, নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি-বেসরকারি চাকরির আপডেট ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সংবাদ বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন করতে আগ্রহী। সহজ ভাষা, নির্ভুল তথ্য এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে আমি সবসময় গুরুত্ব দিই। বর্তমান প্রজন্মের জন্য কার্যকর ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now