রাউন্ড অব ১৬ তে জায়গা করল যারা, কার খেলা কখন

প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
রাউন্ড অব ১৬ তে জায়গা করল যারা, কার খেলা কখন

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচসূচি ও মুখোমুখি হওয়া ১৬ দলের তালিকা।

২৩১

রাউন্ড অব ৩২-এর সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর (রাউন্ড অব ১৬) লাইনআপ। নিজেদের ম্যাচে জয় তুলে নিয়ে ১৬টি দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বের পরবর্তী ধাপে। এখন থেকেই শুরু হচ্ছে শিরোপার লড়াইয়ের আরও কঠিন পরীক্ষা।

বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা পাওয়া দলগুলো হলো— কানাডা, মরক্কো, প্যারাগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, আর্জেন্টিনা, মিশর, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এ কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাপানকে বিদায় করে পরের পর্বে উঠেছে। চমক দেখিয়েছে নরওয়ে, মিশর, মরক্কো ও প্যারাগুয়ের মতো দলও।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক শেষ ষোলোতে কে কার মুখোমুখি এবং কোন দলের ম্যাচ কখন:

কানাডা-মরক্কো, হিউস্টন স্টেডিয়াম (৪ জুলাই রাত ১১টা)

প্যারাগুয়ে-ফ্রান্স, ফিলাডেলফিয়া স্টেডিয়াম (৫ জুলাই রাত ৩টা)

ব্রাজিল-নরওয়ে, নিউ ইয়র্ক (৬ জুলাই, রাত ২টা)

মেক্সিকো-ইংল্যান্ড, মেক্সিকো সিটি স্টেডিয়াম (৬ জুলাই, সকাল ৬টা)

পর্তুগাল-স্পেন, ডালাস স্টেডিয়াম (৭ জুলাই, রাত ১টা)

যুক্তরাষ্ট্র-বেলজিয়াম, সিয়াটল স্টেডিয়াম (৭ জুলাই, সকাল ৬টা)

আর্জেন্টিনা-মিশর, আটলান্টা স্টেডিয়াম, (৭ জুলাই, রাত ১০টা)

সুইজারল্যান্ড-কলম্বিয়া, বিসি প্লেস ভ্যাঙ্কুভার (৮ জুলাই, রাত ২টা)

 

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page