লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ, রাতে বিদ্যুৎ সংকট চরমে
বিদ্যুৎ ঘাটতির কারণে আজ রাতে বাড়তে পারে লোডশেডিং।
দেশে বিদ্যুৎ ঘাটতির কারণে আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পাওয়ার সিস্টেম।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর ‘ফোরকাস্ট সিনারিও’ অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টায় দেশের বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে ১৭ হাজার ১৪০ মেগাওয়াটে। এ সময় বিদ্যুৎ উৎপাদনের পূর্বাভাস রয়েছে ১৪ হাজার ৩১৭ মেগাওয়াট। ফলে ঘাটতি হতে পারে ২ হাজার ৬৯৫ মেগাওয়াট।
পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে বিদ্যুৎ ঘাটতি বাড়তে পারে। দুপুর ১২টায় সম্ভাব্য লোডশেডিং ধরা হয়েছে ৩৬৩ মেগাওয়াট। এরপর দুপুর ১টায় তা বেড়ে ১ হাজার ১৪১ মেগাওয়াট এবং বিকেল ৩টায় ৯৪১ মেগাওয়াট হতে পারে।
বিকেল ৪টায় ৭৩৮ মেগাওয়াট এবং বিকেল ৫টায় ৫২৭ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে।
সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটতিও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ২৬৮ মেগাওয়াট লোডশেডিংয়ের পর সন্ধ্যা ৭টায় তা বেড়ে ১ হাজার ৮ মেগাওয়াট হতে পারে।
এরপর রাত সাড়ে ৭টায় সম্ভাব্য লোডশেডিং দাঁড়াতে পারে ১ হাজার ৭০৪ মেগাওয়াটে এবং রাত ৮টায় ১ হাজার ৭৪৪ মেগাওয়াটে পৌঁছাতে পারে।
পিজিসিবির তথ্য অনুযায়ী, রাত ৯টায় লোডশেডিং বেড়ে ২ হাজার ১৩৩ মেগাওয়াট এবং রাত ১০টায় ২ হাজার ১৬ মেগাওয়াট হতে পারে। এরপর রাত ১১টায় দিনের সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর আগে চলতি আগস্ট মাসে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে বড় ধরনের ঘাটতির চিত্র দেখা গেছে। বিভিন্ন সময়ে ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিংয়ের তথ্য প্রকাশিত হয়েছে।
সূত্র: আরটিভি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
