২০২৬ এসএসসি-সমমান পরীক্ষার পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার, ফেল সংখ্যা কত

প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
২০২৬ এসএসসি-সমমান পরীক্ষার পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার, ফেল সংখ্যা কত

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

২৩৮

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফলে কোনো অসঙ্গতি মনে হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ থাকবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page