Redmi তাদের আসন্ন স্মার্টফোন Redmi 90 ম্যাক্স নিয়ে নতুন তথ্য প্রকাশ করতে শুরু করেছে। জানা গেছে, আগামী ২১ এপ্রিল চীনের বাজারে ডিভাইসটি উন্মোচিত হবে। লঞ্চের আগেই কোম্পানিটি ফোনটির প্রসেসর এবং গেমিং পারফরম্যান্স সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে।
রেডমির শেয়ার করা তথ্য অনুযায়ী, K90 ম্যাক্স-এ ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের শক্তিশালী ডাইমেনসিটি 9500 চিপসেট। এর পাশাপাশি এতে একটি আলাদা D2 গ্রাফিক্স চিপ থাকবে, যা গেমিং পারফরম্যান্স আরও বাড়াতে সাহায্য করবে।
আরও পড়ুনঃ- Redmi K90 Max আসছেঃ Android 16, ১৬GB RAM ও Geekbench স্কোর ফাঁস
এই ডুয়াল-চিপ সেটআপ ফ্রেম ইন্টারপোলেশন, রেজোলিউশন স্কেলিং এবং রিয়েল টাইম ইমেজ এনহ্যান্সমেন্টের মাধ্যমে 165 হার্টজ পর্যন্ত স্মুথ গেমপ্লে নিশ্চিত করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
গেমিং অভিজ্ঞতা আরও উন্নত করতে রেডমি জনপ্রিয় মাল্টিপ্লেয়ার গেম “অনার অফ কিংস” এর সঙ্গে কাজ করেছে। এই ফোনে একটি কাস্টমাইজড ই-স্পোর্টস জোনড টাচ সিস্টেম থাকবে, যা একাধিক আঙুলের দ্রুত ও নির্ভুল টাচ ইনপুটকে আরও ভালোভাবে সাপোর্ট করবে। বিশেষ করে মুভমেন্ট কন্ট্রোল অংশে উচ্চ স্যাম্পলিং রেট থাকায় গেমপ্লে আরও মসৃণ হবে।
কোম্পানির দাবি, তাদের অভ্যন্তরীণ পরীক্ষায় K90 ম্যাক্স টানা চার ঘণ্টা “অনার অফ কিংস” গেমটি আল্ট্রা-হাই গ্রাফিক্স সেটিংসে 144FPS-এ চালাতে সক্ষম হয়েছে। এমনকি দীর্ঘ সময় গেম খেলার পরও ফোনটির তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের নিচেই ছিল।
ডিসপ্লের ক্ষেত্রেও ফোনটি বেশ কিছু উন্নত ফিচার নিয়ে আসছে। এতে থাকবে ডিসি ডিমিং প্রযুক্তি, যা ফ্লিকার কমিয়ে চোখের আরাম নিশ্চিত করে। পাশাপাশি ‘গ্রিন মাউন্টেন আই প্রোটেকশন 3.0 এবং একটি বিশেষ গেমিং আই প্রোটেকশন মোড থাকবে, যা Blue লাইট ফিল্টার করে চোখের চাপ কমাতে সাহায্য করবে।
এছাড়াও এতে সার্কুলারলি পোলারাইজড লাইট 2.0,1 নিট লো ব্রাইটনেস এবং গেমভিত্তিক কালার অ্যাডজাস্টমেন্টের মতো ফিচার যুক্ত থাকবে।
ব্যাটারির দিক থেকেও K90 ম্যাক্স বেশ শক্তিশালী। এতে রয়েছে বড় 8,550 mAh ব্যাটারি, যা এই সেগমেন্টে অন্যতম বড় বলে দাবি করা হচ্ছে। ডিভাইসটি 100W ফাস্ট চার্জিং, 22.5W রিভার্স চার্জিং, 100W PPS সাপোর্ট এবং বাইপাস চার্জিং প্রযুক্তি সমর্থন করবে, ফলে গেম খেলার সময়ও ব্যাটারি ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
আরও পড়ুনঃ- Realme Narzo 100 Lite 5G: দাম, ফিচার ও লঞ্চ অফার বিস্তারিত
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔







