ভোরে কেঁপে উঠল নরসিংদী-ঢাকা, মৃদু ভূমিকম্প অনুভূত
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তি
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ০। সোমবার (১৭ আগস্ট) ভোরে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শিবপুর এলাকায়।
এলজিইডির প্রকৌশলীদের জন্য পৃথক বিসিএস ক্যাডার গঠনের উদ্যোগ
সেপ্টেম্বর ২৭, ২০২৬
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে।
তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বল্প মাত্রার এই ভূমিকম্পের কম্পন আশপাশের কিছু এলাকায় অনুভূত হতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
