খাগড়াছড়িতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভায় নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এ সভা শুরু হয়।খাগড়াছড়ি পার্বত্য জেলা এনসিপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন, জাতীয় নারী শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মনজিলা ঝুমা এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত
এছাড়া বক্তব্য রাখেন এনসিপির খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুবোধ চাকমা, সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ
প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন গঠন নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, “জেলা পরিষদ গঠন হয়নি, গঠন হয়েছে বিএনপি পরিষদ।”
তিনি দাবি করেন, জাতীয় সংসদে যেসব দলের প্রতিনিধি রয়েছে, সেসব দল থেকে অন্তত একজন করে প্রতিনিধি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য করা উচিত। একই সঙ্গে তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের গঠন এবং পার্বত্য এলাকার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
