যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৯ পদে নিয়োগ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদে ৪৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম থেকে ২০তম গ্রেডের মোট ৪৯টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
১. পদের নাম: প্রশাসক, ধানমন্ডি অঞ্চল
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
২. পদের নাম: সহকারী স্থপতি
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৩. পদের নাম: প্রশিক্ষক
পদসংখ্যা: ২৪
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৮
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক)
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
৭. পদের নাম: সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
৮. পদের নাম: গ্রন্থাগারিক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
৯. পদের নাম: রিপোর্টার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
১০. পদের নাম: ইনস্ট্রাক্ট্রেস
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
১১. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
১২. পদের নাম: কার্যসহকারী
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল
৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।
১৩. পদের নাম: সহকারী স্যানিটারি ইন্সপেক্টর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।
১৪. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৮)।
বয়সসীমা
১ জুলাই ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ৮ নম্বর পদ: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ);
৯ ও ১০ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ);
১১ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ);
১২ থেকে ১৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫টা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
