আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যে আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম।

এ ছাড়া প্রবীণ হিতৈষী মো. মজিবর রহমান, মোছা. আক্তারুন নেছা, আহমেদ আলী, মোছা. রমিছা বিবিসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রবীণ ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার, সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবীণদের সমাজের সক্রিয় অংশ হিসেবে সম্পৃক্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রবীণদের প্রতি সম্মান, তাদের অভিজ্ঞতার মূল্যায়ন এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের অফিসিয়াল Facebook Page