জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন যে

প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন যে

আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

এর মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করলেন আইরিন খান।

মানবাধিকার অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা

আইরিন জুবাইদা খানের রয়েছে মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন এবং টেকসই উন্নয়ন বিষয়ে কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা।

দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব

২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান।

তিনি ছিলেন সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব।

জাতিসংঘের বিশেষ দায়িত্বেও ছিলেন

২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এই দায়িত্বে থেকে বিশ্বজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন।

আইডিএলও’র মহাপরিচালক ছিলেন

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইরিন খান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আইনের শাসন ও উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ইউএনএইচসিআরে ২১ বছরের কর্মজীবন

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচসিআর)-এ আইরিন খানের দীর্ঘ ২১ বছরের কর্মজীবন রয়েছে।

সেখানে তিনি ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page