চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক, গর্ভবতী মা সমাবেশ
বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে চুনারুঘাটে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং গ্রাম্য বিরোধ শান্তিপূর্ণভাবে নিরসনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই দিনে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মো. শহীদ।
সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক ও গ্রাম্য বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বের বিষয়টিও তুলে ধরা হয়।
পরে সাটিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সামাজিকভাবে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
