টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন চা’

reporter
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন চা’

টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন চা’

দেশের চা শিল্পে ‘সিলন চা’ এখন আস্থার এক প্রতীক। গুণগত মান, স্বাদের ধারাবাহিকতা এবং আধুনিক উৎপাদন ব্যবস্থার মাধ্যমে দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত অবস্থান তৈরি করেছে ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায় টানা চার বছর দেশের সর্বোচ্চ ব্র্যান্ডেড চা রপ্তানিকারকের অবস্থান ধরে রেখেছে সিলন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির প্রায় অর্ধেকই এসেছে সিলন ব্র্যান্ড থেকে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চায়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

এনবিআরের তথ্য বলছে, ২০২৫ সালে আবুল খায়ের গ্রুপের সিলন চা দেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির ৪২ শতাংশ একাই সম্পন্ন করেছে। এ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে প্রায় ১৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

রপ্তানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনলে টি। প্রতিষ্ঠানটি মোট রপ্তানির ২৬ শতাংশ অবদান রেখে আয় করেছে প্রায় ৯ লাখ ১৩ হাজার ডলার। একই হারে রপ্তানি অংশীদারিত্ব নিয়ে তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান।

তৃতীয় স্থানে রয়েছে ইস্পাহানি গ্রুপ। প্রতিষ্ঠানটির রপ্তানি অংশ ১১ শতাংশ এবং এ খাত থেকে আয় হয়েছে প্রায় ৩ লাখ ৮১ হাজার মার্কিন ডলার। এছাড়া সিটি গ্রুপ ও ভিভিডভেঞ্চার যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

চা খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্র্যান্ডেড চায়ের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে গুণগত মান নিশ্চিত করা এবং আধুনিক প্যাকেজিং ব্যবস্থার কারণে দেশীয় ব্র্যান্ডগুলো বিদেশি বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, রপ্তানি বাজারে ধারাবাহিক সাফল্য বাংলাদেশের চা শিল্পের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে। আর সেই সাফল্যের অন্যতম বড় অংশীদার হয়ে উঠেছে সিলন চা, যা টানা চার বছর ধরে দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারকের অবস্থান ধরে রেখেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন