বাংলাদেশ সেনাবাহিনীতে ৫৪৮ বেসামরিক পদে নিয়োগ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

reporter
শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনীতে ৫৪৮ বেসামরিক পদে নিয়োগ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

বাংলাদেশ সেনাবাহিনীতে ৫৪৮ বেসামরিক পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক শাখায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৩২১টি ক্যাটাগরিতে ৫৪৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদে এই নিয়োগ দেওয়া হবে। দেশের যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
নিয়োগের ধরন: বেসামরিক
মোট ক্যাটাগরি:৩২১টি
মোট পদ :৫৪৮টি
গ্রেড: ১৩তম থেকে ২০তম
বয়স: ১ জুন ২০২৬ তারিখে ১৮–৩২ বছর
আবেদন শেষ: ২৩ জুলাই ২০২৬

আবেদন যেভাবে

আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ডাকযোগে অথবা সরাসরি নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।

খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা এবং কোটা (প্রযোজ্য হলে) স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদন ফি

প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী প্রার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন