মোংলায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
মোংলায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

মোংলায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বাগেরহাটের মোংলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঙালি ফাউন্ডেশন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডে চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় সংগঠনটির ঢাকার অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও স্কুলব্যাগ দেওয়া হয়। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পাশাপাশি তাদের উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষা কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করতেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় বাঙালি ফাউন্ডেশন পরিচালিত হয়ে আসছে। ২০২৪ সাল থেকে সংগঠনটি দেশের বিভিন্ন এলাকায় মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোও সংগঠনটির কার্যক্রমের একটি অংশ। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে তাদের পড়াশোনায় সহযোগিতা ও উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে।

বাঙালি ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা গেলে তাদের শিক্ষা কার্যক্রম কিছুটা সহজ হয়। একই সঙ্গে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে শিক্ষার্থীদের প্রয়োজনের বিষয়টিও তুলে ধরা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হলে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়াতে তা সহায়ক হতে পারে।

বাঙালি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সাল থেকে দেশের বিভিন্ন এলাকায় মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোংলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর মধ্যে এবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page