বিআরডিবির উপপরিচালকদের ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ ১১ অক্টোবর

প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
বিআরডিবির উপপরিচালকদের ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ ১১ অক্টোবর

বিআরডিবির ই-জিপি প্রশিক্ষণ ১১ অক্টোবর

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগ, জেলা ও সদর দপ্তরের উপপরিচালকদের নিয়ে ই-জিপি বিষয়ক দ্বিতীয় ব্যাচের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিআরডিবি সদর দপ্তরের প্রশিক্ষণ বিভাগের এক অফিস আদেশ অনুযায়ী, আগামী ১১ থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫ কাওরান বাজারে অবস্থিত বিআরডিবি সদর দপ্তরের ৪র্থ তলার প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অফিস আদেশে বিআরডিবির ২০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে সদর দপ্তর, বিভিন্ন বিভাগীয় ও জেলা দপ্তরের উপপরিচালকরা রয়েছেন।

মনোনীতদের মধ্যে রয়েছেন সদর দপ্তরের সাধারণ পরিচর্যা শাখার উপপরিচালক সৈয়দ শাহ মো: আরিফ আসদাক এবং গবেষণা ও মূল্যায়ন শাখার উপপরিচালক গোলাম সারোয়ার মোস্তফা।

জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাগেরহাটের মোছাঃ দেলোয়ার হোসেন, টাঙ্গাইলের আবদুর রহমান, জয়পুরহাটের মো: কাউছার আলী, নাটোরের মো: জাহাঙ্গীর আলম, পঞ্চগড়ের মো: এনামুল হক, মানিকগঞ্জের এ এইচ এম সাইফুর রহমান, মাদারীপুরের মো: হাবিবুর রহমান হাবিব, নেত্রকোনার সজল চন্দ্র সূত্রধর, বরগুনার সরদার রফিকুল ইসলাম এবং নীলফামারীর মো: নুর হোসেন মিঞা।

এছাড়া বিভাগীয় পর্যায় থেকে রংপুরের মোছা: রাবেয়া সুলতানা, রাজশাহীর মো: শামসুদ্দোহা, ঢাকার মো: রাহাত খান, চট্টগ্রামের মো: গোলাম রসূল, খুলনার আবু আফজাল মোহাম্মদ সালেহ্, বরিশালের নাইমা খানম, ময়মনসিংহের মোহাম্মদ আসাদুজ্জামান এবং সিলেটের মো: এনামুল হক প্রশিক্ষণে অংশ নেবেন।

আদেশে বলা হয়েছে, মনোনীত কর্মকর্তাদের আগামী ১১ অক্টোবর সকাল ৯টার মধ্যে প্রশিক্ষণ কক্ষে উপস্থিত থাকতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের সময় প্রত্যেক কর্মকর্তাকে নিজস্ব ল্যাপটপ সঙ্গে আনতে বলা হয়েছে।

অর্থসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সদর দপ্তরের কর্মকর্তারা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। মাঠপর্যায়ের কর্মকর্তা-প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ ভাতার পাশাপাশি বিধি অনুযায়ী যাতায়াত ভাতাও পাবেন।

উপপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং পরিচালক নাদিরা হায়দার স্বাক্ষরিত এ অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি ব্যবহারে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page