বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। ফলে প্রয়োজনীয় কেনাকাটার জন্য বের হওয়ার আগে কোন এলাকায় সাপ্তাহিক বন্ধ রয়েছে, তা জেনে নেওয়া জরুরি। বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বৃহস্পতিবার যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম ও চিড়িয়াখানা এলাকা। এ ছাড়া টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও দোকানপাট বন্ধ থাকবে।
এদিন রাজধানীর কয়েকটি পরিচিত মার্কেটও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস ও সিটি হার্ট।
এ ছাড়া মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপরারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট ও গাজী ভবনও বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বন্ধ থাকা অন্যান্য মার্কেটের মধ্যে রয়েছে পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট।
তাই বৃহস্পতিবার রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কোনো কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক বন্ধের বিষয়টি বিবেচনায় রাখলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
