রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য আজ ঢাকার কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা গ্যাস থাকবে না।
গ্যাসলাইনের পরিবর্তন কাজের জন্য রাজধানীর দনিয়া ও মদিনাবাগসহ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের বার্তায় বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে ওই সময়ে সংশ্লিষ্ট এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ।
এ ছাড়া এসব এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস জানিয়েছে, নির্ধারিত সময়ে বিতরণ লাইন পরিবর্তনের কাজ সম্পন্ন করার কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
