একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

আজ রাত ৮টায় প্রকাশ হবে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়।

দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন প্রক্রিয়া গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এদিকে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আগামী ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

ভর্তির এই ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন এবং পরবর্তী সময়ে কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে। সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ না করলে ভর্তির সুযোগ বাতিল হওয়ার শঙ্কা থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page