ভূমি মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, ১১ থেকে ২০তম গ্রেডে আবেদন চলছে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র। রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত চারটি পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৯ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে বড় নিয়োগ, স্নাতক পাসেই আবেদন সুযোগ

                                                    চাকরির বিবরণ

পদের নাম পদসংখ্যা গ্রেড বেতন স্কেল
সহকারী লাইব্রেরিয়ান ১টি ১১তম গ্রেড ১২,৫০০ – ৩০,২৩০ টাকা
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১টি ১৪তম গ্রেড ১০,২০০ – ২৪,৬৮০ টাকা
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি ১৬তম গ্রেড ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
অফিস সহায়ক ১টি ২০তম গ্রেড ৮,২৫০ – ২০,০১০ টাকা

সহকারী লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীকে গ্রন্থাগারবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগিধারী হতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগি থাকতে হবে। এছাড়া বাংলায় প্রতি মিনিটে ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের সাঁটলিপি দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি প্রয়োজন।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। একই সঙ্গে কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।

অন্যদিকে অফিস সহায়ক পদে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সের ক্ষেত্রে ২১ মে ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি বিধি অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বয়সসীমায় শিথিলতার সুযোগ থাকলে তা প্রযোজ্য হবে।

সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ। বিশেষ করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের জন্য আলাদা আলাদা পদ থাকায় আবেদনকারীদের অংশগ্রহণও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৬ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ জুন ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন- প্রধান শিক্ষক থেকে অফিস সহায়ক, কার বেতন কত বাড়তে পারে

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

 

শিক্ষা ও চাকরি বিষয়ক প্রতিবেদক

আমি শিক্ষা, চাকরি, ক্যারিয়ার ও সমসাময়িক উন্নয়নমূলক বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন লিখি। তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব কনটেন্ট তৈরির মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সচেতন পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। শিক্ষা নীতি, ভর্তি, পরীক্ষা, ফলাফল, নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি-বেসরকারি চাকরির আপডেট ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সংবাদ বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন করতে আগ্রহী। সহজ ভাষা, নির্ভুল তথ্য এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে আমি সবসময় গুরুত্ব দিই। বর্তমান প্রজন্মের জন্য কার্যকর ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now