ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি মিলবে না, নতুন সিদ্ধান্তে কড়াকড়ি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি মিলবে না, নতুন সিদ্ধান্তে কড়াকড়ি

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি মিলবে না

জেলায় সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে রেজিস্ট্রেশন সনদ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে জেলার সব পেট্রল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে কাগজপত্রবিহীন যানবাহনে তেল বিক্রি থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’

সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলাসহ অন্যান্য সদস্যরা।

এছাড়া বাইরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা, পাম্পে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সার্বিক তদারকি জোরদার করার কথাও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সড়কে নিরাপত্তা বাড়বে এবং অনিয়মিত যানবাহনের সংখ্যা কমে আসবে। একই সঙ্গে এটি জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও সহায়ক হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আরও পড়ুন-চুয়াডাঙ্গায় জ্বালানি নিতে লাগবে ফুয়েল কার্ড ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন