প্রাথমিকসহ সাত ক্যাটাগরিতে শিক্ষকদের জন্য ১২ পদক
সাত ক্যাটাগরিতে ১২ জন শিক্ষককে দেওয়া হবে গুণী শিক্ষক সম্মাননা।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে দেশের গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকসহ সাতটি ক্যাটাগরিতে মোট ১২ জন শিক্ষককে দেওয়া হবে ‘গুণী শিক্ষক সম্মাননা’।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ১ম স্টিয়ারিং কমিটির সভা শেষে প্রকাশিত ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’-এ এ তথ্য জানানো হয়েছে।
নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেক শিক্ষক সম্মাননা হিসেবে পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক।
যেসব ক্যাটাগরিতে দেওয়া হবে সম্মাননা
নীতিমালায় বলা হয়েছে, বিভিন্ন স্তরের শিক্ষকদের মধ্য থেকে এই সম্মাননা দেওয়া হবে।
- প্রাথমিক স্তর (সাধারণ ও মাদ্রাসা) — ২টি ।
- মাধ্যমিক স্তর (সাধারণ, কারিগরি ও মাদ্রাসা) — ৩টি ।
- কলেজ স্তর (সাধারণ, কারিগরি ও মাদ্রাসা) — ৩টি ।
- সাধারণ বিশ্ববিদ্যালয় স্তর — ১টি ।
- চিকিৎসা মহাবিদ্যালয়/বিশ্ববিদ্যালয় স্তর — ১টি ।
- কৃষি বিশ্ববিদ্যালয় স্তর — ১টি ।
প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্তর — ১টি
সব মিলিয়ে মোট ১২ জন শিক্ষক এই সম্মাননা পাবেন।
নীতিমালায় আরও বলা হয়েছে, জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজন মনে করলে বিশেষ পরিস্থিতিতে সম্মাননার স্তর ও সংখ্যা কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
