হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির

ফটিকছড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ছাত্রসেনা নেতা সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বিরকে।

হাজার হাজার মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাংগঠনিক সম্পাদক সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বির।

গতকাল শুক্রবার রাত ৯টায় ফটিকছড়ি নানুপুর সৈয়দ পাড়াস্থ ঈদগাহ মাঠে সাব্বিরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযা পূর্বে ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্নার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় স্মৃতিচারণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ্, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আবদুর রহিম, অর্থ সচিব মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, সাধারণ সম্পাদক মাষ্টার খোরশেদুল আলম, ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আলমগীর হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত, কেন্দ্রীয় যুগ্ম-তথ্য ও প্রযুক্তি সচিব আদনান তাহসিন আলমদার, ইসলামী ফ্রন্ট নানুপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম, ছাত্রসেনা কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাহেদুল আলম, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ ফারুক হোসাইন, ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী হোসাইন জিসান, যুবসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা সভাপতি আব্দুল্লাহ্ আল নোমান, ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা সভাপতি কেএম মহিউদ্দিন,তাঁর চাচাতো ভাই সৈয়দ রানা প্রমুখ।

উল্লেখ্য, সাব্বির ব্রেইন স্ট্রোক করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাযার নামাজের ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর (উত্তর)’র সভাপতি মাওলানা আব্দুন নবী আলক্বাদেরী।

এছাড়াও জানাজার নামাজে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার সর্বস্তরের নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক,ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে দ্বীন ও ধর্মের প্রতি তাঁর অসামান্য অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁর মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page