জন্মদিনে উপহার নিচ্ছেন না প্রিয়ন্তী, কারণ জানালেন নিজেই

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
জন্মদিনে উপহার নিচ্ছেন না প্রিয়ন্তী, কারণ জানালেন নিজেই

জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।

ছোট পরিসরে, পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে ভালোবাসেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের বিশেষ দিনটি পরিবারের জন্যই রেখে দিয়েছেন তিনি। কোনো শুটিং বা পেশাগত ব্যস্ততা না রেখে পুরো দিনটি আপনজনদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে প্রিয়ন্তী উর্বী জানান, দিনটি একেবারেই সাদামাটাভাবে উদযাপন করতে চান। সকালে কিছুটা সময় জিমে কাটালেও দিনের বাকি সময় পরিবারের সদস্যদের সঙ্গেই থাকবেন। সন্ধ্যায় বাসায় পরিবারের সবাই একত্রিত হবেন। এরপর সবাই মিলে একটি ছোট্ট আড্ডা এবং রাতের খাবারের আয়োজন থাকবে বলে জানান তিনি।

অভিনেত্রী বলেন, ‘আজকে কোনো কাজ রাখিনি। সকালে একটু জিমে এসেছি। রাতে বাসায় পরিবারের সবাই আসবে। ছোট্ট একটা গেটটুগেদার হবে। এরপর সবাই মিলে কোনো রেস্তোরাঁয় রাতের খাবার খাব।’

জন্মদিন মানেই শুভেচ্ছা আর উপহারের ছড়াছড়ি। তবে এবার জন্মদিনে স্বামী সালমান আহমেদ-এর কাছ থেকেও কোনো উপহার নিচ্ছেন না প্রিয়ন্তী। কারণও জানালেন তিনি।

প্রিয়ন্তীর ভাষ্য, বর্তমানে তাঁর প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। তাই তাড়াহুড়ো করে কোনো উপহার নেওয়ার ইচ্ছা নেই। আগামী মাসে বিদেশ সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই সময় নিজের পছন্দের উপহারই স্বামীর কাছ থেকে নিতে চান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে আমার প্রয়োজনীয় সবকিছুই আছে। আগামী মাসে বিদেশে যাব। তখনই জন্মদিনের উপহার নেব। তাই এখন আর কিছু নিতে চাই না।’

প্রিয়ন্তীর এই ব্যতিক্রমী সিদ্ধান্ত অনেকের কাছেই ভিন্নরকম ভালো লাগার বিষয় হয়ে উঠেছে। সাধারণত জন্মদিনেই উপহার গ্রহণের প্রচলন থাকলেও তিনি সেটি পিছিয়ে দিয়েছেন নিজের সুবিধামতো সময়ের জন্য। এতে ব্যক্তিগত পছন্দ ও বাস্তবতার প্রতিফলনই দেখা যায়।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও সাদামাটা জীবনযাপন পছন্দ করেন প্রিয়ন্তী উর্বী। বিশেষ দিনগুলোতেও আড়ম্বরের পরিবর্তে পরিবারকে সময় দেওয়াকেই বেশি গুরুত্ব দেন তিনি। এবারের জন্মদিনও কাটছে ঠিক সেই আবহেই।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন