এক ফ্রেমে অপু বিশ্বাস-আদর আজাদ, নতুন লুক ঘিরে ভক্তদের আলোচনা
ব্রাইডাল মেকওভার ফটোশুটে কনে সাজে অপু বিশ্বাস ও বর বেশে আদর আজাদ।
সিনেমার ব্যস্ততা কিছুটা কম থাকলেই ভিন্নধর্মী মেকওভার ও ফটোশুটে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার কনের সাজে নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ফটোশুটে তার সঙ্গে বর বেশে চিত্রনায়ক আদর আজাদের উপস্থিতি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের বেশ কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সেখানে জলপাই রঙের নান্দনিক কাজ করা লেহেঙ্গা ও হলুদ ওড়নায় কনের সাজে দেখা গেছে তাকে। কানে ও গলায় ভারী অলংকার এবং সাজসজ্জায় ভিন্ন এক লুকে হাজির হয়েছেন এই চিত্রনায়িকা।
অন্যদিকে একই ফটোশুটে বর বেশে দেখা গেছে চিত্রনায়ক আদর আজাদকে। দুজনের একসঙ্গে ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই ফটোশুটে অপু-আদরের জুটির প্রশংসা করেছেন।
তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়। বিশেষ একটি ব্রাইডাল মেকওভার ফটোশুটের অংশ হিসেবেই কনে ও বর সাজে হাজির হয়েছেন অপু বিশ্বাস ও আদর আজাদ। নিজের পোস্টে এই আয়োজনের সঙ্গে যুক্ত শিল্পী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অপু।
ছবিগুলোর সঙ্গে অপু বিশ্বাস লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’
ফটোশুটের ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এক ফ্রেমে অপু ও আদরকে বেশ মানিয়েছে বলে মন্তব্য করেছেন। আবার কয়েকজন শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জনপ্রিয় জুটির প্রসঙ্গও টেনেছেন।
মাজিক যোগাযোগমাধ্যমের কিছু মন্তব্যে এমন দাবিও করা হয়েছে যে, শাকিব খানের তুলনায় আদর আজাদের পাশে অপু বিশ্বাসকে বেশি মানিয়েছে।
তবে এসব মন্তব্য মূলত ভক্তদের ব্যক্তিগত মতামত। ফটোশুটটি কোনো নতুন সিনেমা বা তাদের জুটি হিসেবে কোনো চলচ্চিত্রে কাজের ঘোষণা—এমন তথ্য অপু বিশ্বাসের পোস্টে উল্লেখ করা হয়নি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
