প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দ।

দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।

রোববার (১২ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফল অনুযায়ী, ট্যালেন্টপুলে মোট ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন রয়েছে।

অন্যদিকে, সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

সব মিলিয়ে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।

পরীক্ষার্থী ও অংশগ্রহণের চিত্র

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬ অনুযায়ী এ বছর মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ সাধারণ বৃত্তি নির্ধারণ করা হয়।

এবারের পরীক্ষায় অংশ নেয় ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি।

মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৫.১১ শতাংশ। উপস্থিতদের মধ্যে ছাত্র ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন এবং ছাত্রী ২ লাখ ৫৩ হাজার ৩৪১ জন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page