নেত্রকোনায় ২ হাজার পিস ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

Netrobangla24 Desk
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
নেত্রকোনায় ২ হাজার পিস ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

International women's day 2022, When is women's day, Happy women's day, Happy national women's day, Happy international women's day, March 8 women's day images , 8 march international women's day, Happy women's day quotes, International women's day meme, Happy women's day messages, Funny international women's day memes,

নেত্রকোনায় পৃথক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ শালা-দুলাভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) রাতে জেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) এবং একই ইউনিয়নের বন্দের বাড়ি এলাকার আব্দুল হেকিমের ছেলে সুজ্জল মিয়া (৩০)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে প্রথমে জেলা সদরের ইটাখলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শফিকুল ইসলামের জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের তোষকের নিচে একটি ব্যাগে রাখা আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।

অভিযানে মোট ২ হাজার পিস ইয়াবার পাশাপাশি এক জোড়া স্যান্ডেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে অধিদফতর।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন