জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের নতুন সিলেবাসের এই পরীক্ষা ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে।

এর আগে অনিবার্য কারণবশত গত ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী সময়ে পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হবে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার স্থগিত হওয়া পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত থাকবে। শিক্ষার্থীদের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page