মাদক কারবারির বাড়িতে মধ্যরাতে ওসির হানা ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
নেত্রকোনার বারহাট্টা থানার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মধ্যরাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বারহাট্টা থানা পুলিশ।
রোববার দিবাগত মধ্যরাতে বারহাট্টা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ চম্পক দামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক ওরফে মাসুম (৩৫), পিতা আব্দুল হককে নিজ বাড়ি থেকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে।
বারহাট্টা থানার নবাগত ওসি চম্পক দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মাসুমকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন
Array