এসএসসি পাসেই খাদ্য মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
??????????????????????????????????????????????????????????????????????
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস প্রার্থীরাও এই নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ জুন ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ২৬ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- ভূমি মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, ১১ থেকে ২০তম গ্রেডে আবেদন চলছে
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ে নিয়োগ ২০২৬
| পদের নাম | পদসংখ্যা | গ্রেড | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|---|
| সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ২ | ১৩ | ১১,০০০ – ২৬,৫৯০ টাকা | স্নাতক বা সমমান |
| অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১ | ১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ টাকা | এইচএসসি বা সমমান |
| অফিস সহায়ক | ১ | ২০ | ৮,২৫০ – ২০,০১০ টাকা | এসএসসি বা সমমান |
অতিরিক্ত যোগ্যতা
| পদের নাম | বিশেষ দক্ষতা |
|---|---|
| সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | বাংলায় সাঁটলিপি ৪৫ শব্দ/মিনিট, ইংরেজিতে ৭০ শব্দ/মিনিট; বাংলা টাইপ ২৫ শব্দ/মিনিট, ইংরেজি টাইপ ৩০ শব্দ/মিনিট |
| অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | বাংলা ও ইংরেজি টাইপিং গতি ২০ শব্দ/মিনিট |
| অফিস সহায়ক | অতিরিক্ত দক্ষতা প্রয়োজন নেই |
সূত্র: খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি।
আবেদনের নিয়ম—
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আরও পড়ুন- প্রধান শিক্ষক থেকে অফিস সহায়ক, কার বেতন কত বাড়তে পারে
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
