দুর্গাপুরে ওসির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ৮০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ২ নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকরাইল এলাকা থেকে ৮০ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৩৬)। তিনি কলমাকান্দা উপজেলার ৮ নং রংছাটি ইউনিয়নের ঘুনাপাড়া বটতলা গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে।
এসিআই মোটরসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন
অক্টোবর ২, ২০২৬
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাকরাইল এলাকা থেকে শফিকুল ইসলামের হেফাজত থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
