দুর্গাপুরে বিশেষ অভিযানে মাদক ও ভারতীয় পণ্যসহ ৫ আসামি গ্রেফতার

Netrobangla24 Desk
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
দুর্গাপুরে বিশেষ অভিযানে মাদক ও ভারতীয় পণ্যসহ ৫ আসামি গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে একাধিক আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানে দুইজন আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়া পৃথক আরেক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায়ও নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সব মিলিয়ে মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের কাছ থেকে ১৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয় এবং তিনজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন