বারহাট্টায় বসতবাড়িতে গাঁজা গাছ রোপণ: গাঁজা গাছ উদ্ধার ও জব্দ, মালিক গ্রেফতার

প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
বারহাট্টায় বসতবাড়িতে গাঁজা গাছ রোপণ: গাঁজা গাছ উদ্ধার ও জব্দ, মালিক গ্রেফতার
৫৯১

নেত্রকোনার বারহাট্টা থানা এলাকায় বসতবাড়িতে গাঁজা গাছ রোপণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৪ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর বাজার এলাকায় অবস্থানরত পুলিশের একটি দল জানতে পারে, আসমা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ওরফে সোহেল মিয়া (৪০) তার বাড়িতে অবৈধভাবে গাঁজা গাছ রোপণ করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে বাড়ির সামনে থেকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বাড়ির পশ্চিম পাশে টিউবওয়েলের কাছে লাগানো একটি গাঁজা গাছ দেখিয়ে দেন। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে গাছটি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাছটির উচ্চতা প্রায় ২ ফুট ৪ ইঞ্চি এবং এর আনুমানিক মূল্য প্রায় ২ হাজার টাকা বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেই গাঁজা গাছটি রোপণ করেছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

👍 আমাদের অফিসিয়াল Facebook Page